মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

বিচারপতি সিনহাকে বিতাড়িত করায় জাতি সংকটে: রব

বিচারপতি সিনহাকে বিতাড়িত করায় জাতি সংকটে: রব

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
বিচারপতি এসকে সিনহাকে বিতাড়িত করে জাতিকে একটি সংকটে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
রোববার বিকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আয়োজিত ‘গণতন্ত্র, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ‘গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যধাপক ড. বোরহান উদ্দীন খান।
আ স ম আবদুর রব বলেন, বিচারপতি এসকে সিনহাকে বিতাড়িত করায় জাতীকে একটি সংকটে ফেলা হয়েছে। যে দেশে প্রধান বিচারপতি বিচার পায় না, সে দেশে খালেদা জিয়া-তারেক রহমান তো দূরের কথা আমরা কেউই বিচার পাব না।
তিনি বলেন, তিনটি স্তম্ভের একটি প্রশাসন যেটা এখন পুলিশ কর্তৃক নিয়ন্ত্রিত এবং রাষ্ট্রটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। বাকি দুটি স্তম্ভ (বিচার ও আইন) অসহায় হয়ে পড়েছে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কিমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও প্র্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com