বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সরকারি স্কুলে সড়ক নির্মান কাজে ব্যাপক কারচুপি, এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা যুক্তরাজ্য প্রবাসী ফটিক মিয়ার কৃতিত্ব, পেলেন মর্যাদা পূর্ন সার্ভিস এওয়ার্ড জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয় শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন অনুষ্ঠিত

জগন্নাথপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর ৪র্থ সম্মেলন অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে জগন্নাথপুর আর্টস্কুলে সম্মেলন উপলক্ষে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ র্যালি সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, জগন্নাথপুর আর্টস্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রণব কুমার বণিক, সুনামগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সালাম মাহবুব।
জগন্নাথপুর উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক আবদুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দিপক কুমার দেব, নাট্য বিভাগ সম্পাদক রনিরাজ, সদস্য শাস্বতী রায়, শিক্ষক রূপক কুমার দেব প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com