মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের রউফ মিয়ার ছেলে সেলিম মিয়া ও বালিকান্দি গ্রামের মৃত আরশ আলীর ছেলে কবির মিয়া।
জানাগেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এর মধ্যে ঘর পুড়ানো মামলার আসামী সেলিম মিয়া ও ২ লিটার দেশী মদ সহ কবির মিয়াকে গ্রেফতার করা হয়। আসামীদের বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply