মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

কেন্দ্রীয় শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর মরদেহে শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর মরদেহে শ্রদ্ধা

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
কেন্দ্রীয় শহীদ মিনারে কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।
শুক্রবার সকাল সোয়া ১০টায় তার মরদেহ শহীদ মিনারে নেয়া হয়।
তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছেন কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, শাফিন আহমেদসহ সংগীত ভুবনের অনেক তারকা।
এ ছাড়া রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও শমী কায়সার।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ রাজনৈতিক ব্যক্তিবর্গও এসেছেন।
বৃহস্পতিবার সকালে নিজ বাসভবন থেকে স্কয়ার হাসপাতালে নেয়া হলে সকাল ৯টা ৫৫ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর আগে এ রকস্টারের বয়স হয়েছিল ৫৬ বছর। তাকে ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ গিটারিস্ট বলা হয়ে থাকে।
আইয়ুব বাচ্চু চলে গেলেও তার গান ও গিটারের ছয় তারের সুর বাঙালি শ্রোতাদের হৃদয়ে ধ্বনিত হবে আজীবন।
ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী।
শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। দুই সন্তানের অপেক্ষায় রয়েছে বাবার মৃতদেহ।
কানাডায় রয়েছেন আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজোয়ার। তিনি পরিসংখ্যান বিষয়ে পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায়।
মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব থাকেন অস্ট্রেলিয়ায়। আজ দুজনেই উড়ে আসছেন বাবাকে শেষ দেখা দেখতে।
দুপুরে জানাজা শেষে কিংবদন্তির মরদেহ নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করবে পরিবার। এর পর শনিবার দুপুরে মায়ের কবরেই সমাহিত করা হবে আইয়ুব বাচ্চুকে।
গতকাল আইয়ুব বাচ্চুর আকস্মিক মৃত্যুর খবর শুনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সৌদি আরবে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com