শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

জগন্নাথপুরে ডনের সমর্থনে মিছিল সমাবেশ

জগন্নাথপুরে ডনের সমর্থনে মিছিল সমাবেশ

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ¦ আবদুস সামাদ আজাদের পুত্র কেন্দ্রীয় আ.লীগ নেতা আজিজুস সামাদ ডন বলয়ের নেতাকর্মীদের উদ্যোগে কর্মীসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের মেয়র আব্দুল মনাফের বাড়ীতে কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডন বলয়ের প্রধান আজিজুস সামাদ আজাদ ডন। জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল মনাফের সভাপতিত্বে ও আ.লীগ নেতা নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আ.লীগের সহ-সভাপতি হরমুজ আলী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়া ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া।
বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আবাব মিয়া, আ.লীগ নেতা ও ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর, জগন্নাথপুর বাজার সেক্রেটারী জাহির উদ্দিন, শাহিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি ও উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, আকমল হোসেন, মকসুদ আহমদ, আমিনুল ইসলাম, ফারুক মিয়া, যুবলীগ নেতা আনোয়ার কোরেশী প্রমূখ। এ সময় ডন বলয়ের দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আজিজুস সামাদ ডনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com