রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জগন্নাথপুরে বিএনপির প্রতিবাদ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জগন্নাথপুরে বিএনপির প্রতিবাদ

স্টাফ রিপোর্টার:: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির প্রতিবাদসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালতি হয়েছে।

জানাগেছে, সোমবার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজারে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার এর নেতৃত্বে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হাজী সুহেল আহমদ খান টুনু, আশারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি, হাজী ফজলুল রহমান কবেরী, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা এনামুল হক মেম্বার, সফু মিয়া, ইউনিয়ন ছাত্রদল নেতা ছদরুল আলম, জনি চৌধুরী, সামাদ মিয়া, সুজেল মিয়া সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর বাজার ও শ্রীরামসি বাজারে পৃথকভাবে লিফলেট বিতরণ করা হয়। এ সময় মিরপুর বাজারে মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ নুর এর সভাপতিত্বে ও মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আখলুল করিমের পরিচালনায় প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাস্টার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, যুব সম্পাদক আলিম উদ্দিন, ছাত্র সম্পাদক জুবেদ আলী লখন, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু, উপজেলা বিএনপির সদস্য শুকুর আলী, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য শামিম আহমদ, পৌর যুবদল নেতা তারেক আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জুনেদ আহমদ, ফয়জুল ইসলাম, পারভেজ তালুকদার, ফাইমুল ইসলাম তুহিন প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com