বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই–প্রতিমন্ত্রী মান্নান

বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই–প্রতিমন্ত্রী মান্নান

স্টাফ রিপোর্টার: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। চারদিকে শুধু কাজ আর কাজ। দেশের উন্নয়ন দেখে জনগণ খুশি। তাই বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। তিনি বলেন, শেখ হাসিনা দেশের অসহায় মহিলাদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। বর্তমানে দেশের মানুষকে না খেয়ে থাকার দিন শেষ হয়ে গেছে। এখন কোন মানুষ না খেয়ে মরে না। মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে। এক সময় দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। বর্তমানে সারাদেশ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। তিনি আরো বলেন, এতো উন্নয়ন করেও আতঙ্কের মধ্যে আছি। আগামী নির্বাচনে মানুষ আমাদেরকে ভোট দিবে কি না। তাই জনগণের প্রতি তিনি আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে নৌকা প্রতীকে আপনারা ভোট দিয়ে আতঙ্ক দুর করুন এবং আবারো উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে সরকার পরিচালনার সুযোগ দিন।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনহার মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপক কান্তি দেব।
ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল খালিকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক এনামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com