রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

ঢাকায় নেতাকর্মীকে দেখতে এসে চট্টগ্রাম নগর বিএনপি সভাপতি গ্রেফতার

ঢাকায় নেতাকর্মীকে দেখতে এসে চট্টগ্রাম নগর বিএনপি সভাপতি গ্রেফতার

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন গ্রেফতার হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকার আদালত এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
এ সময় ডা. শাহাদাত হোসেনের সঙ্গে ছিলেন চট্টগ্রামের যুবদল নেতা শামসুল হক। পুলিশ তাকেও গ্রেফতার করেছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৪ নভেম্বর ঢাকার মতিঝিল এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার হওয়া চার নেতাকর্মীকে দেখতে গিয়ে বুধবার আদালত এলাকা থেকে ডা. শাহাদাত হোসেন ও যুবদল নেতা শামসুল হক গ্রেফতার হন।
ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে অন্তত ৫০টির বেশি মামলা রয়েছে। গত ২৭ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামে সমাবেশের পর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ ১০টি ‘গায়েবি মামলা’ দায়ের করেছে। প্রত্যেক মামলায় ডা. শাহাদাত হোসেনকে আসামি করা হয়েছে।
এদিকে বুধবার সন্ধ্যায় নগরীর আকবর শাহ এলাকার নিজ বাসার সামনে থেকে নগর বিএনপির যুববিষয়ক সম্পাদক আব্বাস রশিদকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা।
এর আগে ২২ অক্টোবর নগরীর জিইসি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com