রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে ফসলরক্ষায় মোনাজাত

জগন্নাথপুরে ফসলরক্ষায় মোনাজাত

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: জগন্নাথপুরে গত দুইদিনের ঝড়-তুফানে কাঁচা-ঘরবাড়ি, গাঁছ-পালাসহ ২০টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে শিলার বৃষ্টির তান্ডব থেকে বোরো ফসল রক্ষায় মোনাজাত করা হয়েছে। শুক্রবার আসরের নামাজ শেষে উপজেলা সদর জামে মসজিদে মোনাজাত অনুষ্টিত হয়। এতে ধর্মপ্রাণ মুছল্লিগন অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী। উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর হাওরের বাঁধ ভেঙে ফসলডুবির ঘটনা ঘটে। এর আগের বছর শিলাবৃষ্টি আর ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় ফসল। যে কারনে ফসল ঘরে তুলতে পারেন নি কৃষকরা। তিনি বলেন, শুক্রবার বিকেলে ও বৃহস্পতিবার রাতে এই দুইদিন ধরে জগন্নাথপুরে ঝড় তুফান হয়েছে। শিলা বৃষ্টির হাত থেকে বোরো ফসল রক্ষার জন্য আল্লাহ পাকের দরবারে আমরা প্রার্থনা করেছি। তিনিই আমাদের রিজেকের মালিক। উপজেলার সর্ববৃহৎ নলুয়া হাওর ব্যষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুইদিনে ঝড়-তুফানে বাড়ি ঘরের সামান্য পরিমানের ক্ষতি হলেও বোরো ফসলের কোন ক্ষতি হয়নি। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্নস্থানে শিলাবৃষ্টির খবর শুনা যাচ্ছে। তবে জগন্নাথপুরে শিলাবৃষ্টি হয়নি। তিনি বলেন, বোরো ফসল এই মুর্হুতে পাকা শুরু হচ্ছে। আশা করছি, এ সপ্তাহে কৃষকরা ধান কাটঁতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com