বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

ঐক্যফ্রন্টে প্রার্থী হতে পারেন সামাদ পুত্র ডন

ঐক্যফ্রন্টে প্রার্থী হতে পারেন সামাদ পুত্র ডন

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
আওয়ামী লীগের মনোনয়ন না পেলে নির্বাচন করবেনই আজিজুস সামাদ ডন। শেষ পর্যন্ত যোগ দিতে পারেন ঐক্যফ্রন্টেও। এমন গুঞ্জনে সরব সুনামগঞ্জ ও সিলেটের ভোটের মাঠ। কোন বলয় থেকে নির্বাচন করবেন এ ব্যাপারে এখনো স্পষ্ট কিছু জানাননি ডন। জানান- ‘সময়ই বলে দেবে। তবে- সামনে নির্বাচন ছাড়া আর কোনো পথ খোলা নেই।’ এদিকে- আগামী দুদিনের মধ্যে সিদ্বান্ত নেবেন ডন। আর এক ভাই নজরুল ইসলাম ইতিমধ্যে ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে। নজরুলের কাছ থেকেও আমন্ত্রণ আছে ডনের।

ফলে ডন ধানের শীষ প্রতীকের প্রার্থী হলে সিলেটের রাজনীতিতে অবাক করার কিছুই নেই। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে এবার নৌকার মার্কার মনোনয়ন চেয়েছিলেন আজিজুস সামাদ ডন। কিন্তু গতকাল সন্ধ্যায় প্রায় নিশ্চিত হয়ে গেছেন তিনি মনোনয়ন পাচ্ছেন না। আজিজুস সামাদ ডন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের বড় ছেলে। ৭৫ পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরেন আবদুস সামাদ আজাদ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে পররাষ্ট্রমন্ত্রী হন আবদুস সামাদ আজাদ। ২০০৫ সালে মারা যান বর্ষীয়াণ জননেতা সামাদ আজাদ। বাবার মৃত্যুর পর আজিজুস সামাদ আজাদ ডন উপনির্বাচন করতে চাইলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচন করেননি তিনি। ২০০৮ সালের নির্বাচনে এ আসনে মনোনয়ন দেয়া হয় সাবেক যুগ্ম সচিব আবদুল মান্নানকে। আজিজুস সামাদ আজাদ ডনকে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়। ২০১৪ সালেও এমএ মান্নানকে মনোনয়ন দেয়া হয়। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী করা হয় এমএ মান্নানকে।

এ ব্যাপারে আজিজুস সামাদ ডন বলেন, ‘মনোনয়ন না পাওয়ার ইঙ্গিত পেয়ে মানুষের চাপ বাড়ছে। কান্নায় ভেঙ্গে পড়েছে সবাই। আমার নির্বাচনী এলাকারই শুধু নয় সিলেটের বিভিন্ন এলাকার মানুষ বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না। হয়তো সবার চাপে ইলেকশন করতে হবে। (সুত্র- মানব জমিন)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com