শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

সুনামগঞ্জ ৩ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই

সুনামগঞ্জ ৩ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই

স্টাফ রিপোর্টার ::
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনে দুই দলের দুই হেভিওয়েট প্রার্থী দলীয় মনোনয়ন পেয়েছেন।

জানাগেছে, সুনামগঞ্জ ৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন হেভিওয়েট প্রার্থী বর্তমান এমপি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। অন্যদিকে ২৩ দলীয় জোটের মনোনয়ন পেয়েছেন আরেক হেভিওয়েট প্রার্থী সাবেক এমপি শরিকদল জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ন মহা সচিব অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। এবার শুরু হবে তাদের মধ্যে ভোটযুদ্ধ। ভোটযুদ্ধে লড়াই হবে হাড্ডাহাড্ডি। দলীয় নেতাকর্মীরা সর্বশক্তি নিয়ে মাঠে নামবেন নিজেদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য। তবে নির্বাচনে সামাদপুত্র আজিজুস সামাদ ডন ভক্তদের প্রভাব পড়বে বলে দলীয় নেতাকর্মীরা জানান। এক্ষেত্রে ডন ভক্তদের অবস্থান এখনো নিশ্চিত নয়। কোন দিকে তাদের প্রভাব পড়বে বলতে পারছেন না দলীয় নেতাকর্মীরা।

এদিকে-নির্বাচনের সব ধরণের প্রস্তুতি নিচ্ছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। ভোটাররাও কষতে শুরু করেছেন হিসাব-নিকাশ। কে হচ্ছেন আগামী দিনের এমপি। এ নিয়ে নির্বাচনী ভাবনা শুরু হয়ে গেছে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোটের মাধ্যমে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকার প্রায় ৩ লক্ষ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। এখন শুধু অপেক্ষার প্রহর গুনছেন সর্বস্তরের ভোটারগণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com