শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

দক্ষিণ সুনামগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :: দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা ও পরিচালনায় প্রতিবছরের ন্যায় এবারো ঐতিহ্যবাহী এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকায় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে এই মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নান (এমপি) এসময় সাথে ছিলেন, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সানোয়ার হোসেন সুনু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, সুনামগঞ্জ সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, এম এ মান্নানের একান্ত ব্যক্তিগত সচিব হাসনাত হোসাইন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন, যুুুবলীগ নেতা মাহবুব রুবেল ও নুর আলম।

বৃত্তি পরিক্ষার সার্বিক তত্তাবধানে ছিলেন, পরিক্ষা নিয়ন্ত্রক ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নেহার রঞ্জন দাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ডুংরিয়া উত্তরণ ক্লাবের সভাপতি মনিরুজ্জামান সুজন, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক, ওমর আলী, আবু সুফিয়ান খান, মাহবুবুর রশিদ, আবুল কালাম আজাদ, ফরিদ আহমদ, প্রভাষক সাবিরুজ্জামান সুমন, ফয়সল আহমদ, মফরে বিন রশীদ, ছাদিকুর রহমান তারেখ, মতিউর রহমান, উত্তরণ ক্লাবের অর্থ সম্পাদক সইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইকরাম হাসান, সহ সাধারণ সম্পাদক রুবেল মিয়া, আবুল কাশেম, শিক্ষা সম্পাদক আবুল হাসান, নির্বাহী সদস্য, আমিনুল হক, তালিম মিয়া, শিরুল আমিন, জাকারিয়া, বেলায়েত হোসেন, শিমুল, মাসুম, মারজান, রনি, কাওছার, মাহবুব ও রিমেল আহমেদসহ প্রমুখ।

উক্ত মেধাবৃত্তি পরিক্ষায় সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ৮১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জানাযায়, আগামী ২২ ডিসেম্বর বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের পুরস্কৃত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com