সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

সুনামগঞ্জ ৩ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই

সুনামগঞ্জ ৩ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই

স্টাফ রিপোর্টার :: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনে দুই দলের দুই হেভিওয়েট প্রার্থী দলীয় মনোনয়ন পেয়েছেন।
জানাগেছে, সুনামগঞ্জ ৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন হেভিওয়েট প্রার্থী বর্তমান এমপি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

অন্যদিকে ২৩ দলীয় জোটের মনোনয়ন পেয়েছেন আরেক হেভিওয়েট প্রার্থী সাবেক এমপি শরিকদল জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ন মহা সচিব অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। রোববার দৈনিক যুগান্তরকে মাওলানা শাহীনুর পাশা জানিয়েছেন শনিবার রাতে বিএনপি মহা সচিব ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত কপি আমাকে দেওয়া হয়েছে। নেতা কর্মী ও ভোটারদের মধ্যে যে ধুম্রজাল তৈরি হয়েছিল তা দূর হয়েছে। এবার শুরু হবে তাদের মধ্যে ভোটযুদ্ধ। ভোটযুদ্ধে লড়াই হবে হাড্ডাহাড্ডি। দলীয় নেতাকর্মীরা সর্বশক্তি নিয়ে মাঠে নামবেন নিজেদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য। তবে নির্বাচনে সামাদপুত্র আজিজুস সামাদ ডন ভক্তদের প্রভাব পড়বে বলে দলীয় নেতাকর্মীরা জানান। এক্ষেত্রে ডন ভক্তদের অবস্থান এখনো নিশ্চিত নয়। কোন দিকে তাদের প্রভাব পড়বে বলতে পারছেন না দলীয় নেতাকর্মীরা।

এদিকে প্রায় প্রতিদিনই নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ করে চলেছেন প্রার্থীরা শনিবার বিকেলে জগন্নাথপুর বাজারে সমাবেশ করে নৌকার পক্ষে ভোট চান প্রার্থী এমএ মান্নান। অন্য দিকে রোববার মাওলানা শাহীনুর পাশা চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জের আকতা পাড়া বাজারে গণ সংযোগ ও সামবেশ করেছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ভোটারদের মধ্যে উত্তাপ তত বাড়ছে। ভোটাররাও কষতে শুরু করেছেন হিসাব-নিকাশ। কে হচ্ছেন আগামী দিনের এমপি। এ নিয়ে নির্বাচনী ভাবনা শুরু হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোটের মাধ্যমে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকার প্রায় ৩ লক্ষ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। এখন শুধু অপেক্ষার প্রহর গুনছেন সর্বস্তরের ভোটারগণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com