মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

জগন্নাথপুরে সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৩.৬৭, জেএসসিতে ৮১.৪৪%

জগন্নাথপুরে সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৩.৬৭, জেএসসিতে ৮১.৪৪%

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে প্রাথমিক সমাপনী (৫ম শ্রেণী), জেএসসি ও জেডিসি পরিক্ষার ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে।
সমাপনী পরীক্ষায় এবার পাশের হার ৯৩.৬৭%, জেএসসি পরীক্ষায় ৮১. ৪৪% ও জেডিসি পরীক্ষায় পাশের হার ৯২.৭৮%।
সংশ্লিষ্ট সুত্র জানায়, এবছর সমাপনী পরীক্ষায় মোট ৪ হাজার ৪শত ৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১ হাজার, ৯শত ২৩ আর ছাত্রী সংখ্যা ২ হাজার ৫শত ৬২ জন। তার মধ্যে কৃতকার্য হয়েছে ২ হাজার ২শত ৩৫ জন।
অকৃতকার্য হয়েছে ২শত ৫০ জন। এরমধ্যে
ছাত্র ১শত ৩৪ আর ছাত্রী ১শত ১৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৯৮ জন শিক্ষার্থী।
জেএসসি পরীক্ষায় অংশ নেয় ৩হাজার ৪৫ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ২ হাজার ৪শত ৮০ জন।
অকৃতকার্য হয় ৫শত ৬৫জন। জিপিএ ৫ পেয়েছে ৯ জন। এছাড়া জেডিসি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ১১ জন শিক্ষার্থী। কৃতকার্য হয়েছে ৯শত ৩৮ জন। অকৃতকার্য হয় ৭৩জন। জিপিএ ৫ নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com