শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা জগন্নাথপুরে সরকারি স্কুলে সড়ক নির্মান কাজে ব্যাপক কারচুপি, এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা যুক্তরাজ্য প্রবাসী ফটিক মিয়ার কৃতিত্ব, পেলেন মর্যাদা পূর্ন সার্ভিস এওয়ার্ড জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয় শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার

যুগান্তর ২০ বছরে পদার্পন উপলক্ষে জগন্নাথপুরে শুভাযাত্রা

যুগান্তর ২০ বছরে পদার্পন উপলক্ষে জগন্নাথপুরে শুভাযাত্রা

স্টাফ রিপোর্টার: দৈনিক যুগান্তর ২০ বছরে পদার্পন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে মঙ্গঁলবার দুপুরে এক বনাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগান্তর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ সানোয়ার হাসান সুনু এর সভাপতিত্বে সাংবাদিক অমিত দেব এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) মোঃ এমরান হোসেন, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিজন কুমার দেব, ওসি (তদন্ত) নব গোপাল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, প্যানেল মেয়র শফিকুল হক, কলকলিয়া ইউপি. চেয়ারম্যান আব্দুল হাসিম, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান, কাউন্সিলর গিয়াস উদ্দিন, হলদিপুর ইউপি মহিলা সদস্য শান্তনা ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সুজিত রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি কয়েছ আহমদ প্রমূখ।
বক্তাগণ যুগান্তরকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলা দৈনিক অভিহিত করে শুভেচ্ছা জানিয়ে বলেন গত ২০ বছরে যুগান্তর মানুষের অধিকার রক্ষায় গণ মানুষের ভালবাসা ও আস্থা অর্জন করেছে। যুগান্তর গণতন্ত্র, উন্নয়ন, ন্যায় বিচার ও মানুষের অধিকারের পক্ষে বলিষ্ট ভূমিকা পালন করছে। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
ছবিঃ দৈনিক যুগান্তর ২০ বছরে পদার্পন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে মঙ্গঁলবার দুপুরে এক বনাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com