সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুর পৌরসভার সামনে সড়কের নাজুক দশায় জন ভোগান্তি চরমে

জগন্নাথপুর পৌরসভার সামনে সড়কের নাজুক দশায় জন ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক:  
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সামনে থাকা সড়কের নাজুক অবস্থার কারণে জন ভোগান্তি চরমে পৌছেছে। দীর্ঘদিন যাবৎ সংস্কার কাজ না হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। এরপরও জীবনের ঝুকি নিয়ে যানবাহন চলাচল করছে এবং কাদা পানি মারিয়ে লোকজন চলাচল করছেন। জানাগেছে, এ সড়কের মালিকানা নিয়ে কয়েক বছর ধরে জগন্নাথপুর পৌরসভা ও সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের রশি টানাটানিতে সড়কের সংস্কার কাজ হচ্ছে না। যে কারণে দিনেদিনে সড়কটি ভাঙতে ভাঙতে বর্তমানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কের বেহাল অবস্থা নিয়ে বারবার গণমাধ্যমের শিরোনাম হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসছে না বরং প্রশাসনের নাকের ডগায় সড়কটির বেহাল অবস্থা দেখেও না দেখার ভান করে সংশ্লিষ্ট কর্তারা রহস্যজনক নিরবতা পাল করছেন। এদিকে-গত ২ দিনের বৃষ্টপাতে ভাঙাচোরা সড়কের গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনসাধারণ কাদা পানি মারিয়ে চলাচল করছেন। এ সময় ব্যবসায়ী আলী আহমদ সহ পথচারী জনতা ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌরসভার সামনের এ সড়কের করুণ দশাটি কেন কারো নজরে আসছে না, আমরা বুঝতে পারছি না। এ সড়কের কারণে মানুষের ভোগান্তির শেষ নেই। তাই যত তাড়াতাড়ি সম্ভব এ সড়কের সংস্কার কাজ করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এ ব্যাপারে জানতে সুনামগঞ্জ জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে ফোনে যোগাযোগ করলেও ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য জানা যায় নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com