মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

কামরুলই সরকারকে বেকায়দায় ফেলেছে: আ’লীগ নেতা রমেশ

কামরুলই সরকারকে বেকায়দায় ফেলেছে: আ’লীগ নেতা রমেশ

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামই সরকারকে বেকায়দায় ফেলেছে। বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করায় সরকার বিপদে পড়েছে।
বুধবার বিকালে ঠাকুরগাঁওয়ে সরকারি ক্রয় কেন্দ্রে ধান ও গম সংগ্রহ অভিযান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, দেশে ধানের বাম্পার ফলন হওয়ার পরও সাবেক খাদ্যমন্ত্রী থাইল্যান্ড ও ভারত থেকে প্রচুর চাল আমদানি করেছে। এর ফলে সরকার বেকায়দায় পড়েছে।
তিনি বলেন, দেশে ২৪ লাখ মেট্রিকটন খাদ্যশস্য মজুদ রয়েছে। তার পরেও চাল আমদানি করা হচ্ছে। জায়গার অভাবে চাহিদা মতো ধানচাল কেনা সম্ভব হচ্ছে না।
এ সময় কৃষকদের উদ্দেশে আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা বলেন, কৃষকরা ধান ঘরে রেখে দেন। আগামী বছর ধানের ভালো দাম পাবেন।
তিনি জানান, এ বছর জেলা থেকে লটারি করে ভাগ্যবান কৃষকের কাছে চলতি মৌসুমে ১৮৫৭ মেট্রিকটন ধান ও ৩০ হাজার ৬১৯ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। আর ভাগ্যবান কৃষকদের কাছ থেকে গম সংগ্রহ করা হচ্ছে ৬ হাজার ৬১৯ মেট্রিকটন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com