সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত: জিএম কাদের

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত: জিএম কাদের

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ  
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। ছবি-যুগান্তর
সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
শনিবার দুপুর ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
জিএম কাদের বলেন, পল্লীবন্ধু এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তবে তিনি শঙ্কামুক্ত নন।
তিনি বলেন, ২৬ জুন সকালে রক্তের সংক্রমণ নিয়ে এরশাদ সিএমএইচে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তার রক্তে সংক্রমণ নেই বললেই চলে। কিন্তু তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যাশিত উন্নতি হচ্ছে না।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ডায়ালাইসিস দিয়ে এরশাদের রক্তের বর্জ্য বের করা হচ্ছে। সুস্থ হয়ে ওঠা পর্যন্ত লাইফ সাপোর্টে তার চিকিৎসা চলবে।
এসময় তিনি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা করেন।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, দেশের দশটির অধিক জেলা বন্যা কবলিত। বন্যার্ত লাখো মানুষ সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন। এরশাদ সুস্থ থাকলে এমন দুর্যোগে ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতেন।
এসময় মসিউর রহমান রাঙ্গা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পার্টির নেতাকর্মীদের নির্দেশ দেন। পাশাপাশি বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় সাহায্য দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, শফিকুল ইসলাম শফিক, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর, সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমণ্ডলী মো. শামসুল হক, ইসহাক ভূঁইয়া, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, রেজাউল করিম, হুমায়ুন খান, গোলাম মোস্তফা, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল গোলাম মোস্তফা, এনাম জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আবু তৈয়ব, আনোয়ার হোসেন তোতা, মোনাজাত চৌধুরী, বেলাল হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com