সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ

জিয়া হত্যায় সবচেয়ে বেশি লাভবান খালেদা জিয়া: ড. হাছান মাহমুদ

জিয়া হত্যায় সবচেয়ে বেশি লাভবান খালেদা জিয়া: ড. হাছান মাহমুদ

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির ঊর্ধ্বতন নেতারা জড়িত কি না- তা দেখা দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, জিয়া হত্যার পর সবচেয়ে বেশি বেনিফিসিয়ারি ও লাভবান হয়েছেন তারেক রহমানের মা খালেদা জিয়া। তিনি দুইবার প্রধানমন্ত্রী হয়েছেন। বিএনপির মতো একটি দলের চেয়ারপার্সন হয়েছেন।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বিএনপি দীর্ঘ দিন ক্ষমতায় থাকার পরও কেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার করল না- সে বিষয়ে প্রশ্ন তুলে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া দুইবারে ১০ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি জিয়ার হত্যাকাণ্ড নিয়ে মামলা করলেন না কেন? মামলাটা চালালেন না কেন? এর রহস্য কী তা জানতে হবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, জিয়াউর রহমান তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার সেনা অফিসারকে হত্যা করেছেন। ছুটিতে থাকা সেনাবাহিনীর অফিসারকে ধরে এনে ফাঁসি দেয়া হলো। তারা জানলোও না কী কারণে তাকে ফাঁসি দেয়া হচ্ছে। এভাবে বিনা বিচারে সেনাবাহিনীর শত শত অফিসারকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, আমি মনে করি- জিয়া পঁচাত্তরের ১৫ আগষ্ট হত্যাকাণ্ডের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। একটি কমিশন গঠন করে যারা ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের বিচার করা প্রয়োজন। তা হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির এতো দৈন্যদশা যে একজন নেতাও খুঁজে পেল না। তাই ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, দুর্নীতি মামলার আসামি তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করল।
তিনি (তারেক রহমান) সাত সমুদ্র তেরো নদীর ওপাড়ে বসে নানা কথা বলেন। রাজনীতি করতে হলে সাহস থাকতে হয়। রাজনীতি করলে হলে বুলেটের সামনে দাঁড়াতে হয়। যে পারে না, সেই রাজনীতিবিদ দলের নেতৃত্ব দিলেও পারে না। সেই রাজনীতিবিদ সঠিক রাজনীতিবিদ নয়, বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com