মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

এইচএসসিতে এবার ভাল ফলাফল করেছে শাহজালাল মহাবিদ্যালয় ও জগন্নাথপুর ডিগ্রী কলেজ

এইচএসসিতে এবার ভাল ফলাফল করেছে শাহজালাল মহাবিদ্যালয় ও জগন্নাথপুর ডিগ্রী কলেজ

স্টাফ রিপোর্টারঃ এইচএসসি পরীক্ষার ফলাফলে এবার সবচেয়ে ভাল করেছে শাহজালাল মহাবিদ্যালয়। তারপরের অবস্হানে রয়েছে জগন্নাথপুর সরকারি কলেজ। শাহজালাল কলেজ থেকে এবার ২২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৭০জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২জন। পাশের হার ৭৫ভাগ। অপরদিকে

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে ৬০৬জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪২২জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হার ৬৯.৬৪। উপজেলার আটটি কলেজের মধ্যে আর কোন কলেজ থেকে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।পাসের হারে পেছনে রয়েছে সৈয়দপুর আদর্শ কলেজ। পাসের হার ৪৫ ভাগ। এছাড়াও রানীগঞ্জ কলেজে পাসের হার ৬১.৯০ ষড়পল্লী স্কুল এন্ড কলেজে পাসের হার ৫৬.২৫ নয়াবন্দর স্কুল এন্ড কলেজে পাসের হার ৫৮.১১
শ্রীরামসি স্কুল এন্ড কলেজে ৬৭.১৩ চন্দন মিয়া সৈয়দুনেছা কলেজে পাসের হার ৭৫ ভাগ।
শাহজালাল মহা বিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন জানান,কলেজটি প্রতিষ্ঠার পর থেকে ভাল ফলাফল করে আসছে। যার ধারাবাহিকতায় এবারো মোটামুটি সন্তোষজনক ফলাফলে আমরা আনন্দিত।আগামীতে আরো ভাল ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com