শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রসমাজের আহবায়ক কমিটি গঠন

জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রসমাজের আহবায়ক কমিটি গঠন

 

জাতীয় ছাত্র সমাজ জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । এ উপলক্ষে সোমবার সন্ধ্যা ৬টায় জাতীয় পার্টি কার্যালয়ে এক আলোচনাসভার আয়োজন করা হয় । উপজেলা জাতীয় পার্টির সহ-যুব বিষয়ক সম্পাদক ও যুবনেতা আলী আফছারের সভাপতিত্বে ও জাপা নেতা আখলিছ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া । সভায় সকলের মতামতের ভিত্তিতে জাতীয় ছাত্রসমাজ জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় । আহবায়ক কমিটির সদস্যরা হলেন: আহবায়ক জাহেদ আহমদ, যুগ্ম আহবায়ক সানি রায় পার্থ, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল সাগর, যুগ্ম আহবায়ক অসিম দেব, সদস্য: আন্নানুল হক তোহা, অসীম চন্দ্র দাস, অমিত নাথ, সুমন আহমদ, আলীম উদ্দিন রবিউল, এমরান হোসেন, রেদুয়ান আহমদ, রাসেল আহমদ, ইসমাইল হোসেন । প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া বলেন জাতীয় পার্টি হচ্ছে একটি আদর্শিক রাজনৈতিক দল । জাতীয় পার্টি মারামারি, হানাহানি ও সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাস করে না । সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের শাষনামলে মানুষ শান্তিতে ছিল বলেই দেশের জনগন আবারো জাতীয় পার্টিকে ক্ষমতার মসনদে বসাতে চায় । তিনি জাতীয় ছাত্রসমাজ আগামীর দিনের কর্নধার উল্লেখ করে বলেন লেখাপড়ার পাশাপাশি কলেজে সুশৃংখল রাজনীতি ও মানুষের সমর্থন আদায়ের মাধ্যমে জাতীয় পার্টিকে এগিয়ে নিতে হবে । প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com