সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন বিষয়ে সভা

জগন্নাথপুরে গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন বিষয়ে সভা

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে প্রতিনিয়ত গুজব প্রতিরোধে শিক্ষার্থী সহ জনগণকে সচেতন করার লক্ষে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ এর সভাপতিত্বে ও জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান পিপিএম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, এসআই অনিক চন্দ্র দেব, মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল হাই, মাওলানা আবু আইয়ূব আনছারী, মাওলানা আম্বর আলী, মাস্টার রুকন মিয়া প্রমূখ।

এ সময় মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, গুজবে কান দিবেন না। কেউ আইন নিজের হাতে
তুলে নিবেন না। কাউকে ছেলে ধরা সন্দেহ হলে পুলিশকে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com