রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ২০

জগন্নাথপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ২০

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ২০ জগন্নাথপুর প্রতিনিধি সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে। জানা গেছে, গত ৩ এপ্রিল মঙ্গলবার রাতে এক পক্ষের গরুর ধাক্কায় আরেক পক্ষের শ্রমিকের মাথা থেকে সিমেন্টের বস্তা পরে যাওয়া নিয়ে গন্ধর্বপুর গ্রামের সাহিদ আলী ও রুহেল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে ৪ এপ্রিল বুধবার বিকেলে আবারো দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনায় সাহিদ আলী, মইনুদ্দিন, মজনু মিয়া, রিপন মিয়া, শাহ আলম, সুটন মিয়া, ফুল মিয়া, রুহেল মিয়া, আফছর আলী, জুনেদ মিয়া, উকিল আলী, লায়েক মিয়া, নুর আলম সহ উভয় পক্ষের কমপক্ষে ২০ আহত হন। আহতদের মধ্যে ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com