শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত

সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে ৫ বাংলাদেশি আহত

সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে ৫ বাংলাদেশি আহত

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সাতক্ষীরার কালিয়ানি সীমান্তের ওপারে ভারতের দুবলি এলাকায় বৃহস্পতিবার ভোরে বিএসএফের গুলিতে অন্তত পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। এ সময় কয়েকটি গরুর গায়েও গুলি লেগেছে। ছররা গুলিবিদ্ধ বেশ কয়েকটি গরু আনা হয়েছে সাতক্ষীরা সীমান্তের কুশখালি খাটালে।

স্থানীয়রা জানান, ভারত থেকে গরু আনতে একদল রাখাল চোরাই পথে বৃহস্পতিবার ভারতের দুবলি এলাকায় যায়। ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আহত হন সাতক্ষীরার কুশখালির মফিজুল ইসলাম, হায়দর আলি, আজিবর রহমান, আমিনুল ইসলাম ও পুটের জামাতা। তারা সবাই দেশে ফিরে এলেও আহত আরও কয়েকজনের খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়রা আরও জানান, আজ ১১২ টি ভারতীয় গরু এসেছে কুশখালি খাটালে। পাচার হওয়া অনেকগুলি গরুর দেহে গুলির ছররা রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে, বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার বিএসএফের বরাত দিয়ে জানান, তারা কোনো গুলি ছোড়েনি। তবে গরু পাচারকারীদের ধাওয়া করে কয়েকজনকে আটক করেছে তারা। আটকরা ভারতীয় না বাংলাদেশি তা তিনি নিশ্চিত করতে পারেননি। তিনি আরও বলেন, কোনো গরুর গায়ে গুলির ছররা লেগেছে এমন কোনো তথ্য তার কাছে নেই। বিষয়টি নিয়ে খোঁজ করা হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com