বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সিলেটের কাষ্টঘর থেকে ৯ জুয়াড়ী গ্রেফতার

সিলেটের কাষ্টঘর থেকে ৯ জুয়াড়ী গ্রেফতার

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে ৯ জুয়াড়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে এসএমপির কোতয়ালী থানাধীন কাষ্টঘরের ইদ্রিস আলীর দোকান ঘরের পিছনের কক্ষের ভিতরে অভিযান চালান। অভিযানে জুয়া খেলারত অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- বি-বাড়িয়া জেলার নবী নগর থানার কৃষ্ণ নগর(পশ্চিম পাড়া) গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে ইকবাল হোসেন (৩২), ভৈরব থানার রসুলপুর (মধ্য পাড়া) গ্রামের মৃত মোনতাজ উদ্দিনের ছেলেমো. নাসির উদ্দিন (৫০), সুনামগঞ্জের দোয়ারা বাজার থানার মঙ্গলপুর গ্রামের মশরফ আলী প্রঃ কালা মিয়া ছেলে আবুল খায়ের লিটন (২৪),,আরিফুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম সৌরভ (২৩) , দিরাইয়ের মৃত আকাব্বর আলীর ছেলে মোঃ দিপক মিয়া(৩৩) , ময়মনসিংহ জেলার ফুলপুর থানার জাকির হোসেনর ছেলে হৃদয় হোসেন (২৪) , মৌলভীবাজার থানার বড় কাপন গ্রামের বাবুল ঘোষের ছেলে রাহুল ঘোষ বাপ্পু (২৪), হবিগঞ্জ সদর থানার রাজুরা গ্রামের আব্দুল বাছিরের ছেলে সাকিল মিয়া (১৯), কুমিল্লা জেলার দেবীদ্বার থানার সুলতানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. হারুন মিয়া (৪০) ।

এএসপি সত্যজিৎ কুমার ঘোষ জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com