সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে ফুটপাতের দোকান থেকে ভাড়া আদায়ের অভিযোগ

জগন্নাথপুরে ফুটপাতের দোকান থেকে ভাড়া আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারে ফুটপাতের দোকান থেকে ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
২৩ আগষ্ট শুক্রবার সরজমিনে দেখা যায়, সৈয়দপুর বাজারের পূর্বপাড়ে সরকারি খালের পাড়ে ও বাজারের ফুটপাতে ১৫ থেকে ২০টি ছোট ছোট দোকান রয়েছে। এর মধ্যে আছে একটি পাবলিক টয়লেট। টয়লেটের সামনেও রয়েছে আরো ২টি দোকান। সৈয়দপুর বাজারের হাট বার হচ্ছে প্রতি বৃহস্পতি ও সোমবার। প্রতিটি দোকান থেকে প্রতি হাট বারে ১০০ টাকা করে ভাড়া নেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ছোট মিয়া বলে নাম প্রকাশ না করে এসব দোকানীদের মধ্যে অনেকে জানান। এছাড়া এখান থেকে মসজিদের নামেও টাকা তোলা হয় বলে অনেকে বলেন। তবে চেষ্টা করেও ছোট মিয়ার মন্তব্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, সরকারি জায়গা থেকে কেউ ভাড়া উত্তোলন করলে তা অবৈধ। অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com