সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

সরকারি গাছ কর্তনে অভিযুক্ত জগন্নাথপুরের সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

সরকারি গাছ কর্তনে অভিযুক্ত জগন্নাথপুরের সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:: ক্ষমতার দাপট দেখিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি গাছ কর্তন করায় যুবলীগ নেতা সাজ্জাদ খানের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী ভূমি কার্যালয়ের সহকারি ভূমি কর্মকর্তা রমেন্দ্র নারায়ণ দাস বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করেন।
শ্রীরামসী ভূমি কার্যালয়ের সহকারি কর্মকর্তা রমেন্দ্র নারায়ন দাস জানান, সরকারি অনুমতি না নিয়ে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের রতিয়ারপাড়া এলাকা থেকে আনুমানিক তিন লাখ টাকার আটটি গাছ কেটে নেয়ায় যুবলীগ নেতা সাজ্জাদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী  বলেন, বিনা অনুমতিকে সরকারি গাছ কাটায় সাজ্জাদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযান চালিয়ে আসামীকে শিগগিরই গ্রেফতার করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, স্থানীয় সরকার (এলজিইডি) আওতাধীন জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুরের অংশের বাউরকাপন, শাসননবি ও রতিয়ারপাড়া এলাকায় সড়কের পাশ থেকে মীরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদ খান সরকারি সাতটি রেনট্রি গাছ করাত দিয়ে কর্তন করে গাছগুলি কেটে নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com