বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১১

জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১১

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ২৪ আগষ্ট শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
থানা সূত্র জানায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ওসি (তদন্ত) নব গোপাল দাশের দিক-নির্দেশনায় থানার এসআই লুৎফুর রহমান ও গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে সংগীয় এসআই অনিক চন্দ্র দেব, এএসআই মুক্তার হোসেন, এএসআই জাকির হোসেন, এএসআই হারুন অর রশিদ। এসআই রাজিব রহমানের নেতৃত্বে এসআই আফছার আহম্মেদ, এএসআই শিবলু মজুমদার, এএসআই শহিদুল ইসলাম ও এএসআই আনোয়ার হোসেন সহ পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার সুবিদপুর গ্রামের মৃত তারিফ উল্লার ছেলে রশিদ উল্লাহ, মৃত ফুরকান উল্লার ছেলে আজমান উল্লাহ, আজমান উল্লার ছেলে সালেহ আহমদ, রশিদ উল্লার ছেলে জালাল আহম্মদ, জাহাঙ্গীর মিয়া, জাবেদ আহম্মদ, উপজেলার কাদিপুর গ্রামের আমির আলীর ছেলে ধন মিয়া, মিলন মিয়া, রিপন মিয়া, আবদুল কাদিরের ছেলে আবদুল আউয়াল ও পৌর এলাকার বলবল গ্রামের ছোয়াব আলী ছেলে ছাব্বির আহমদ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com