রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে অবৈধ টমটম বন্ধে আন্দোলন জোরদার করতে হব

জগন্নাথপুরে অবৈধ টমটম বন্ধে আন্দোলন জোরদার করতে হব

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সড়ক পরিবহন ইউনিয়নের সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মহাসচিব ও পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক বলেছেন, জগন্নাথপুরে অবৈধ ইজিবাইক (টমটম) বন্ধে আন্দোলন আরো জোরদার করতে হবে। তিনি প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা এসব অবৈধ গাড়ি চলাচল বন্ধ করুন। তা না হলে আমরা কঠোর আন্দোলন নিয়ে মাঠে নামতে বাধ্য হবো। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে বলেন, দয়া করে শ্রমিকদের বিরুদ্ধে কালো আইন পাস করবেন না। তা হলে দেশে আর কোন শ্রমিক পাবেন না। এছাড়া জগন্নাথপুরের বিভিন্ন ভাঙাচোরা সড়ক দ্রুত মেরামত করতে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
২৪ আগষ্ট শনিবার জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস ইউনিয়নের সভাপতি সেজাউল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ট্রাক-লহরী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সুনামগঞ্জ জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মছন মিয়া ও জগন্নাথপুর ট্রাফিক পুলিশ সার্জেন্ট নসু মিয়া।
বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম-সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা অটোরিকশা ইউনিয়নের সহ-সভাপতি সুন্দর আলী, জগন্নাথপুর ট্রাক সমিতির সহ-সভাপতি আলীরাজ, মাইক্রোবাস সমিতির আজিজ মিয়া, ইউসুফ মিয়া, সিএনজি পশ্চিপাড় কমিটির সভাপতি আজাদ আলী ভূইয়া, কলকলিয়া কমিটির সহ-সভাপতি কবিরুল ইসলাম, রাণীগঞ্জ সিএনজি মালিক সমিতির সভাপতি আজমল হোসেন মিঠু, ভবেরবাজার কমিটির সাধারণ সম্পাদক টিপু মিয়া, রসুলগঞ্জ কমিটির সভাপতি লাল মিয়া প্রমূখ। মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজর ও সিএনজি হেলিপ্যাড সমিতির সভাপতি আবদুল মুকিতের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শ্রমিক নেতা সিজিল মিয়া ও গীতাপাঠ করেন ডাঃ সুভাষ চন্দ্র দাস।
এ সময় সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান সহ-সভাপতি আনোয়ার হোসেন, আল আমিন কালা, সদস্য আলকাব উদ্দিন মিন্টু, জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়া, সাবেক সভাপতি আবদুল মজিদ, বর্তমান সাধারণ সম্পাদক রেজন মিয়া, ট্রাক সমিতির সাবেক সভাপতি ওয়াহাব মিয়া, বর্তমান সভাপতি ফয়জুন্নুর, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ভূইয়া, শ্রমিক নেতা সৈয়দ জিতু মিয়া মেম্বার, দুলন মিয়া, শাহ কামাল হোসেন সহ হাজারো মালিক-শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার জনতা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com