মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি

জগন্নাথপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিপুল সংখ্যক মানুষের ঢল

জগন্নাথপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিপুল সংখ্যক মানুষের ঢল

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে আলাগদী গ্রামের হাওরে গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় বিপুল সংখ্যক মানুষের ঢল নেমেছে।
২৪ আগষ্ট শনিবার বিকেলে প্রতিযোগিতায় জগন্নাথপুর, দিরাই, নবীগঞ্জ সহ বিভিন্ন উপজেলা থেকে আসা ১১টি নৌকা দল অংশ গ্রহন করে। এতে ফাইনাল প্রতিযোগিতায় বাংলার পবনকে হারিয়ে কুতুব উদ্দিন তরী বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়ার সভাপতিত্বে এবং বদরুল ইসলাম, ফরুক মিয়া ও জুয়েল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুল তাহিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সমাজ সেবক আলাউর রহমান প্রমূখ। এদিকে-গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে হাওর পাড়ে বিপুল সংখ্যক উৎসুক নারী-পুরুষ জনতার ঢল নামে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com