শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

সিলেটে মা-ছেলে খুনের ঘটনায় ব্যবসায়ী গ্রেফতার : ৭ দিনের রিমান্ড মঞ্জুর

সিলেটে মা-ছেলে খুনের ঘটনায় ব্যবসায়ী গ্রেফতার : ৭ দিনের রিমান্ড মঞ্জুর

 

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: সিলেট নগরীতে মা-ছেলে খুনের ঘটনায় মো. নাজমুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে পুলিশ। শুনানির পর আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার রাতে শহরতলীর বটেশ্বর এলাকা থেকে নাজমুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল শাহপরাণ এলাকার মুক্তির চক গ্রামের মৃত আব্দুল করিম মেম্বারের ছেলে। তিনি ভূমি ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশের দাবি, হত্যাকান্ডের সময় ব্যবসায়ী নাজমুল ঘটনাস্থলের খুব কাছাকাছি অবস্থান করছিলেন। নাজমুলের পাশপাশি হত্যাকাণ্ডের পরই পালিয়ে যাওয়া ‘রহস্যময়ী’ তরুণী তানিয়াসহ আরো ৫ জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

মা-ছেলে হত্যাকান্ডের তিনদিনের মাথায় এই মামলার এক আসামিকে গ্রেফতার করল পুলিশ। এ উপলক্ষে বুধবার দুপুর ২টায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খুন হওয়া রোকেয়ার সঙ্গে নাজমুলের র্দীঘদিনের সর্ম্পক ছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও নাজমুল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেগুলো যাচাই-বাছাই ও তার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নাজমুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এই লক্ষ্যে তাকে রিমান্ডে নেয়ার আবেদন জানালে সিলেটের চিফ মেট্টোপলিটন ম্যাজেস্ট্রিট সাইফুজ্জামান হিরো নাজমুলের ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন কোতোয়ালী থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর। এছাড়াও নিহত রোকেয়ার কম্পিউটারে পাওয়া ৩০-৪০টি ছবির সূত্র ধরে সেসব মেয়েদের খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছে পাওয়া তথ্যের সূত্র ধরে ঘটনার সন্দেহভাজন অন্যদের গ্রেফতারে প্রযুক্তির সহযোগিতায় কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, সিলেট নগরীর মিরাবাজারের খাঁরপাড়া মিতালী আবাসিক এলাকার ১৫/জে নম্বর বাসার শয়নকক্ষ থেকে রোকেয়া বেগম ওরফে লাভলী (৪০) ও তার ছেলে রবিউল ইসলাম রোকনের (১৭) লাশ গত রোববার উদ্ধার করে পুলিশ। ওই বাসা থেকেই জীবিত উদ্ধার করা হয় খুন হওয়া রোকেয়ার ৫ বছরের মেয়ে রাইসাকে। মা রোকেয়া ও ছেলে রোকনের লাশ উদ্ধারের পর তাদের শরীরে ১১২ টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করে পুলিশ। এঘটনায় মহানগর পুলিশের কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে নিহত রোকেয়া বেগমের ভাই মো. জাকির হোসেন মামলা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com