বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল হচ্ছে

জগন্নাথপুরে মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল হচ্ছে

স্টাফ রিপোর্টার:। গত ৮ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই প্রতিষ্ঠানটি স্থাপনের প্রশাসনিক অনুমোদন লাভ করেছে। জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স’এর পাশে এই প্রতিষ্ঠানের জন্য ২ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে।
জানা যায়, বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি সমাপনের পর মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলে ৪ বছরের কোর্স সম্পন্ন করলে সাব অ্যাসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ পাওয়া যায়। এই প্রতিষ্ঠান থেকে বের হবার পর কেউ সরকারি চাকুরি না পেলেও বাংলাদেশ মেডিকেল এ- ডেন্টাল কাউন্সিল’র (বিএমডিসি) অনুমোদন নিয়ে প্রাইভেট ডাক্তারি প্রাকটিস করতে পারবেন। সকল বিভাগীয় শহরেও এখনো এই প্রতিষ্ঠানটি হয় নি।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস জানালেন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান’র প্রচেষ্টায় এটি হচ্ছে। তিনি ঈদের আগে দ্রুত প্রতিষ্ঠানটি’র কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডিও লেটার পাঠিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও এব্যাপারে তাগাদাপত্র দেওয়া হয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, আমাদের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয়ের আন্তরিক প্রচেষ্ঠায় মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল নির্মিত হচ্ছে। ইতিমধ্যে আমরা পাটলী মৌজায় স্থান নির্ধারণ করা করা হয়েছে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com