বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে প্রচন্ড গরমে শিশু রোগীর সংখ্যা বেড়েছে

জগন্নাথপুরে প্রচন্ড গরমে শিশু রোগীর সংখ্যা বেড়েছে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রচন্ড গরমে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত শিশু রোগী ও তাদের অভিভাবকদের জায়গার সংকুলান হচ্ছে না। যে কারণে নির্দিষ্ট সিটে জায়গা না হওয়ায় অনেকে নিচে ফ্লোরে অবস্থান করছেন।
এছাড়া ২৬ আগষ্ট রাত ১২ টার পর থেকে জগন্নাথপুরে বিদ্যুৎ ছিল না। হাসপাতালে জেনারেটর থাকা সত্বেও চালানো হয়নি। এতে রোগীদের অসহনীয় গরমে দুর্ভোগ পোহাতে হয়েছে বলে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে অনেকে জানান।
এ ব্যাপারে ২৭ আগষ্ট মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর বলেন, প্রচন্ড গরমের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়লেও ভয়ের কারণ নেই। তবে হাসপাতালে জেনারেটর থাকা সত্বেও কি কারণে চালানো হয়নি, তা খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com