মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ

জগন্নাথপুরকে ভিক্ষুক মুক্ত করার কার্যক্রম শুরু

জগন্নাথপুরকে ভিক্ষুক মুক্ত করার কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে স্থানীয় উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে যাছাই বাছাইযের কাজ চলছে।
আজ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ও আশারকান্দি ইউনিয়নে ভিক্ষুক পূর্নবাসনের তালিকা তৈরীর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল সোমবার উপজেলার রানীগঞ্জ এবং পাইলগাঁও ইউনিয়নের ভিক্ষুক পুর্নবাসন তালিকা তৈরীর কাজ অনুষ্ঠিত হয়। আগামী ৪ সেপ্টেম্বর পাটলী ও মিরপুর, ৫ সেপ্টেম্বর কলকলিয়া ও চিলাউড়া ইউনিয়ন এবং ১০ সেপ্টেম্বর জগন্নাথপুর পৌরসভায় এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসব তথ্য উপজেলা নির্বাহী কার্যালয় সুত্রে জানা গেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা। এই উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে আমরা ভিক্ষুক পুর্নবাসনে যাছাই বাছাইয়ের তালিকা তৈরীর কাজ শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com