বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে মিরপুর ইউনিয়ন নির্বাচনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জগন্নাথপুরে মিরপুর ইউনিয়ন নির্বাচনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩নং মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান, নারী ও পুরুষ ইউপি সদস্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে আলাদা আমেজ বিরাজ করছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর পর্যন্ত। তবে ৮ সেপ্টেম্বর রোববার পর্যন্ত চেয়াম্যান পদে ৩, নারী সদস্য পদে ৩ ও সাধারণ সদস্য পদে ২৩ সহ মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তারা হলেন চেয়ারম্যান প্রার্থী সাহাব আলী, জুবেদ আলী লখন ও আব্বাছ মিয়া। নারী ইউপি সদস্য পদে বিভিন্ন ওয়ার্ড থেকে রাবিয়া বেগম, মারুফা খানম ও পারুল রাণী পাল। পুরুষ ইউপি সদস্য পদে বিভিন্ন ওয়ার্ড থেকে শফিক আলী, আবদুল আহাদ, ছইল মিয়া সুহেল, লিটন আহমদ, কমর উদ্দিন, আবদুল কদ্দুছ, শাহাব উদ্দিন, সেলিম হোসেন, মাহবুব হোসেন, হোসেন রাসেল, মাহমুদ মিয়া, আওলাদ আলী, হাফিজুর রহমান খালেদ, সাহেদ মিয়া, আবদুস শহীদ, আবদুল মালিক, রফিক উদ্দিন, ফয়জুর রহমান, সাজাদ খান, নানু মিয়া, নেওয়ার হোসেন ও মইনুল খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com