সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

গ্রিলে বিদ্যুৎস্পৃষ্ট শাশুড়ি, বাঁচাতে গিয়ে পুত্রবধূরও মৃত্যু!

গ্রিলে বিদ্যুৎস্পৃষ্ট শাশুড়ি, বাঁচাতে গিয়ে পুত্রবধূরও মৃত্যু!

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে বউ শাশুড়ীর মৃত্যুর ঘটনা ঘটছে।  সোমবার বিকেলে নিজ ঘরে পল্লী বিদ্যুতের সংযোগের তার ছিড়ে ঘরের গ্রীলে পড়লে গৃহকর্তা গিরিন্দ্র দাসের স্ত্রী সন্ধ্যা রানী দাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। চিৎকার শুনে পুত্র রিংকু দাসের স্ত্রী সেবা রানী দাস এগিয়ে এলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। এসময় পরিবারের লোকজন তাদের কে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
মেঘারকান্দি গ্রামের বাসিন্দা বকুল দাস জানান, আমার কাকী ( চাচী) ও তার অন্তঃসত্ত্বা ছেলের বউ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হলে আমরা তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট
হয়ে দুই নারীর মৃত্যুর খবর পেয়েছি। ময়না তদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com