সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা শান্তিগঞ্জ ডেকোরেটার্স মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আওয়াল সম্পাদক রিপন শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭ শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন শান্তিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  পুলিশের ওপর হামলা: শান্তিগঞ্জে আসির মিয়াসহ ৬ আসামি গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা হ্যান্ডকাফ পরা আসামি পুলিশের হেফাজত থেকে উধাও, উদ্ধার শুধু হ্যান্ডকাফ

আলোচিত সেই রোহিঙ্গা তরুণী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

আলোচিত সেই রোহিঙ্গা তরুণী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

আলোচিত রোহিঙ্গা তরুণী রাহিমা আক্তার ওরফে রাহি খুশিকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ) থেকে বহিষ্কার করা হয়েছে।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আবুল কাশেম।

ভিসি জানান, খুশির পরিচয় প্রকাশ হওয়ার পর তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তার সনদসহ অন্যান্য সব তথ্যাদি যাচাই করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটি রিপোর্ট দেবে।

সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে রোহিঙ্গা তরুণী রাহি খুশিকে নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রচার করে। যাতে দেখা যায়, খুশি উখিয়ার কুতুপালং ক্যাম্পে একটি এনজিওর কর্মী হিসেবে নিজের স্বদেশি রোহিঙ্গাদের সাক্ষাৎকার নিচ্ছেন খুশি। এর পরই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে নানান খবর ও স্যোশাল মিডিয়ায় আলোচনা শুরু হয়।

সিবিআইইউ ভিসি বলেন, খুশি যে বাংলাদেশি নয়; সেটি সরকার প্রমাণ করে সিদ্ধান্ত দেবে। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।

জানা গেছে, খুশি কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি থেকে এসএসসি ও কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএলবিতে অনার্স পড়ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com