সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে আগামী রোববার থেকে ধর্মঘটের আল্টিমেটাম

জগন্নাথপুরে আগামী রোববার থেকে ধর্মঘটের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মৎস্য আড়তের ব্যবসায়ী কর্তৃক এক ট্রাক চালককে মারপিটের ঘটনায় সকল গাড়ির মালিক ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে ১২ সেপ্টেম্বর জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজর ও যুগ্ম-সম্পাদক রেজন মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় ট্রাক, মিনিবাস, সিএনজি সহ ১৩ সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।
সভায় মৎস্য ব্যবসায়ী কর্তৃক ট্রাক চালক রাসেল মিয়া আহত হওয়ার ঘটনায় ট্রাক সমিতির সভাপতি ফয়জুন্নুর বাদী হয়ে ২০ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের নিয়ে ব্যাপক আলোচনা হয়। আগামী শনিবারের মধ্যে উক্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রেকর্ড সহ আসামীদের গ্রেফতার করতে হবে। তা না হলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দেয়া হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিম জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com