মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

বেতন না পাওয়ায় মালিকের ছেলেকে অপহরণ: কানাইঘাট থেকে উদ্ধার

বেতন না পাওয়ায় মালিকের ছেলেকে অপহরণ: কানাইঘাট থেকে উদ্ধার

 

 

 

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ টুকেরবাজার থেকে তিন বছরের এক শিশুকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে কানাইঘাট থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারী মো. আব্দুল্লাহকে আটক করা হয়েছে। তিনি কানাইঘাট থানার আকতালু গ্রামের নুরুল হকের ছেলে।

শুক্রবার বেলা ১১টায় র‌্যাব-৯ সিলেট কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার মো. আজাদ আহমদ জানান, বুধবার বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ টুকের বাজার নিজ বাড়ি থেকে হঠাৎ করে নিখোঁজ হয় দুই বছর ৩ মাস বয়সী শিশু জুনায়েদ ইসলাম কাশেম। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে কাশেমের বাবা আব্দুল জলিল কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অপহরণকারী তাদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

তিনি আরও জানান, পুলিশের পরামর্শে ছেলে অপহরণের বিষয়টি র্যাবকে জানায় তার বাবা-মা। পরবর্তীতে অভিযানে নামে র‌্যাব। বৃহস্পতিবার বিকেলে শিশু কাশেমকে বাড়ি থেকে উদ্ধার ও অপহররকারী আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া শিশু ও গ্রেফতার অপহরণকারীকে কানাইঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে অপহরণকারী আব্দুল্লাহ জানান, প্রায় ৩ মাস আগে তিনি কোম্পানিগঞ্জ উপজেলার টুকেরবাজারে অপহৃত শিশুর বাবা আব্দুল জলিলের বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি নেন। পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে কিছু দিন আগে চাকরি ছেড়ে সে অন্য একটি ফ্যাক্টরিতে চলে যান। ৮ হাজার টাকা মজুরি দেবে বলে তাকে চাকরি দেন আব্দুল জলিল। কিন্তু ৩ মাসে একটি টাকাও না পেয়ে চাকরি ছেড়ে অন্যত্র চলে যান।

তিনি আরও জানান, আব্দুল জলিলের কাছে ৩ মাসের বেতন ২৪ হাজার টাকা বার বার চাওয়ার পরও না পেয়ে বাধ্য হয়ে কাশেমকে অপহরণ করেন।

শিশু কাশেমের বাবা আব্দুল জলিল জানান, ৩ হাজার ৬০০ টাকা পাওয়ার কারণে আব্দুল্লাহ আমার শিশু সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com