শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

বিশ্বনাথে অসামাজিক কার্যকলাপ : পুলিশের অভিযানে আটক ১০

বিশ্বনাথে অসামাজিক কার্যকলাপ : পুলিশের অভিযানে আটক ১০

 

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: বিশ্বনাথে অসামাজিক কার্যকলাপের আস্তানায় অভিযান চালিয়ে মহিলা’সহ ১০জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলা সদরের পুরান বাজার ও নতুন বাজারস্থ এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নাগরপুর গ্রামের সুলতান মিয়া ছেলে বাদশা মিয়া (৩৬), ময়মনসিংহ জেলার দোবাউড়া থানার দক্ষিণ মাঝনগর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জালাল মিয়া (৩৫), সিলেটের ওসমানীনগর থানার রামকৃঞ্চপুর গ্রামের মৃত আবদুল মনাফের মেয়ে কলি বেগম (২৭), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নাগরপুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী মধুমা বেগম (৪২), হবিগঞ্জ জেলার হবিগঞ্জ থানার রিচি গ্রামের জালাল মিয়ার স্ত্রী রুজি বেগম (৩২), বিশ্বনাথ নওধার গ্রামের মৃত আহমদ আলীর মেয়ে হুছনা বেগম (২০), দশঘর গ্রামের আবদুল মতলিবের স্ত্রী নিলুফা বেগম (৪৪), সুনামগঞ্জ সদর থানার মালাইগাঁও গ্রামের রুবেল আহমদের স্ত্রী শাহেনা বেগম (২২), বিশ্বনাথের রামপাশা শ্রীপুর গ্রামের আবদুল আজিজের স্ত্রী খালেদা বেগম (৩৫), ওসমানপুর গ্রামের রহিম উল্লার স্ত্রী পিয়ার বেগম (৪০)।

বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান জানান, বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ গরু হাটা এলাকায় ওয়ারিছ খান ও তার মেয়ের জামাই সিরাজ মিয়ার মালিকানাধিন টিনসেটের কলোনী এবং উপজেলা সদরের নতুনবাজারস্থ রাজনগর এলাকাধীন মানিক মিয়ার কলোনী রয়েছে। ওই কলোনীর ভিতরে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ এর নেতৃত্বে একদল পুলিশ বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ওই এলাকাগুলোতে অভিযান চালানো হয়। এসময় ৮জন মহিলা ও ২জন পুরুষকে আটক করা হয়। আটককৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এব‌্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন- মাদক, জোয়া’সহ কোন অসামাজিক কার্যকলাপ এলাকায় হতে দেয়া হবে না। যেখানে এধরনের ঘটনার সংবাদ পাওয়া যাবে, সেখানেই পুলিশের অভিযান অব্যাহত থাকবে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com