মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন

জগন্নাথপুর-সিলেট সড়কে ভোগান্তির শেষ কোথায়?

জগন্নাথপুর-সিলেট সড়কে ভোগান্তির শেষ কোথায়?

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর-সিলেট সড়কে আবারো ভাঙনে ট্রাক ধেবে আটকে যাওয়ায় দীর্ঘ যানজটে আটকা পড়ে যাত্রীসাধারণের ভোগান্তি চরমে পৌছেছে।
রোববার সকাল থেকে জগন্নাথপুর-সিলেট সড়কের জগন্নাথপুর সিলেটী বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ভাঙনের গর্তে পড়ে একটি মালবাহী ট্রাক ধেবে আটকে যায়। ধেবে যাওয়া ট্রাকটি উদ্ধারে বারবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় দিন ব্যাপী এ সড়ক দিয়ে কোন প্রকার বড় গাড়ি চলাচল করতে পারেনি। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যে কারণে দুর পাল্লার যাত্রীসাধারণ অনাকাঙ্খিত ভোগান্তির শিকার হন। যদিও ধেবে যাওয়া ট্রাকের পাশ দিয়ে কোন রকমে ঝুকি নিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করছে। জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, সড়কের ভাঙনে মেরামত কাজ করার ব্যবস্থা হচ্ছে।
এছাড়া-গত প্রায় ২ বছর ধরে জগন্নাথপুর-সিলেট সড়কটি বেহাল দশায় পরিণত হয়। বেহাল সড়কে বড় বড় গর্ত হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই এসব গর্তে ভারি যানবাহন ধেবে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক আন্দোলন করেও কাজ হচ্ছে না। এ সড়কে গাড়ি চালাতে গিয়ে সারাক্ষণ আতঙ্কে থাকেন চালকরা। কখন ঘটে দুর্ঘটনা। যাত্রীসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ভোগান্তির শেষ কোথায় কেউ জানেন না। কর্তৃপক্ষ বারবার আশার বাণী শোনালেও বাস্তবে সড়কে মেরামত কাজ শুরু হচ্ছে না। শুধু ভাঙনের গর্তে সামান্য জোড়াতালির কাজ করে কোন রকমে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেয়া হয়ে থাকে। এভাবেই চলছে জগন্নাথপুর-সিলেট সড়ক যোগাযোগ ব্যবস্থা। নিজ চোখে না দেখলে অথবা ভোগান্তির শিকার না হলে কেউ তা বিশ^াস করবেন না।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com