রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের স্টিকার উন্মোচন

দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের স্টিকার উন্মোচন

স্টাফ রিপোর্টার :
জনপ্রিয় অনলাইন পোর্টাল দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকম এর স্টিকার উন্মোচনের মধ্য দিয়ে আরও একধাপ এগিয়ে গেলো দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকম। শুক্রবার বিকাল ৫ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারে দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর অস্থায়ী কার্যালয়ে দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের আনুষ্ঠানিক স্টিকার উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী তহুর আলী’র সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি মো.শহীদ মিয়ার সঞ্চালনায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিন সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ২৪.কমের সম্পাদক ও প্রকাশক সামিউল কবির, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, তিনি বলেন, দক্ষিণ সুনামগঞ্জ২৪.কম একদিন এগিয়ে যাবে, কারন আমি মনে করি এই পোর্টালের পিছনে একঝাক শিক্ষিত তরুন’রা জড়িত আছেন। আমরা চাই আপনারা সত্য ও ন্যায়ের পথে চলুন আমরা আপনাদের সাথে আছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ‘সুজন’ এর সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, পাওয়ার এনার্জি সোলার কোম্পানির এরিয়া ম্যানেজার তানভীরুল ইসলাম, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শ্যামল দেব, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা কৃষকলীগ নেতা মাজহারুল ইসলাম মইনুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা মতিবুর রহমান মতি, উপজেলা কৃষকলীগের সদস্য রহিম উদ্দিন, আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন রাফি, প্রচার সম্পাদক নেওয়াজ আহমেদ, দপ্তর সম্পাদক নাহিদ,অর্থ-সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ২৪.কমের স্টাফ রিপোর্টার খালেদ হাসান, নির্বাহী সদস্য বোরহান উদ্দিন, নির্বাহী সদস্য ও দক্ষিণ সুনামগঞ্জ২৪.কমের স্টাফ রিপোর্টার ছায়াদ হুসেন সবুজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com