মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন

অবশেষে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের নির্মাণ কাজের টেন্ডার : ২৬ কিলোমিটার সড়কে ৪৬ কোটি টাকা বরাদ্দ

অবশেষে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের নির্মাণ কাজের টেন্ডার : ২৬ কিলোমিটার সড়কে ৪৬ কোটি টাকা বরাদ্দ

সানোয়ার হাসান সুনু ::
অবশেষে ভাঙাচোরা বেহাল জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়ক পুনঃ নির্মাণ কাজের টেন্ডার আহবান করা হয়েছে। বুধবার এ টেন্ডার আহবান করা হয়। এ সড়কের জগন্নাথপুর থেকে কেউন বাড়ি বাজার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক পুনঃ নির্মাণে ২৩ কোটি টাকা ব্যয়ধার্য্য করে টেন্ডার আহবান করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার জানান, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সড়কের নির্মান কাজ শুরু করা হবে। এদিকে এই সড়কের কেউন বাড়ি থেকে বিশ্বনাথ বাজার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক পুনঃ নির্মাণে প্রায় ২৩ কোটি টাকা ব্যয় ধার্য্যকরে ইতিমধ্যে টেন্ডার আহবান করলে ৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান দর পত্রে অংশগ্রহণ করেছে বলে বুধবার সন্ধা ৭টায় জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী হারুনুর রশীদ।
উল্লেখ্য এ সড়কের জগন্নাথপুর অংশে ১৩ কিলোমিটার সড়ক সংস্কারে ইতিপূর্বে ২০১৭ইং সনে প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও নিম্ন মানের কাজ করে অধিকাংশ টাকাই লুটপাট করা হয়। ফলে ৪ মাসের মাথায় সড়কটির পিছ ওঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এ নিয়ে তৎসময়ে একাধিক রির্পোট ছাপা হয়। সড়কটি বেহাল দশার কারণে এ এলাকার জনসাধারণ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। এবার যাতে সড়কটির কাজ প্রাক্কলন অনুযায়ী টেকসই ও দীর্ঘস্থায়ী হয় এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সততার সহিত সঠিকভাবে দায়িত্ব পালনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com