বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ ঘণ্টার প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায়ে দীপু মনি রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

জগন্নাথপুর পৌরসভার মেয়র হাজী আবদুল মনাফ গুরুত্বর অসুস্থ : রোগমু্ক্তি কামনায় দোয়া মাহফিল

জগন্নাথপুর পৌরসভার মেয়র হাজী আবদুল মনাফ গুরুত্বর অসুস্থ : রোগমু্ক্তি কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পৌর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা হাজী আব্দুল মনাফের শারীরিক অবস্থা আরো অবনতি হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাতে সিলেট থেকে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। শুক্রবার সকাল ৮ টায় মেয়র আবদুল মনাফ কে স্কয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে।

জগন্নাথপুর পৌরসভার সচিব মোঃ মোবারক হোসেন শুক্রবার বিকেলে জানান, মেয়র মহোদয়ের শারিরীক অবস্থা আরো অবনতি হওয়ায় কর্মরত চিকিৎসকগণ তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎকরা জানিয়েছেন মেয়র মহোদয়ের দুইটি কিডনীতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।এজন্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন। তিনি মেয়রের সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, গত সোমবার মেয়র হাজী আব্দুল মনাফ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে সিলেটের মেডিনোভা হাসপাতাল ভর্তি করা হয়। পরে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখান থেকে গতকাল  ঢাকায় পাঠানো হয়।

এদিকে মেয়র হাজী আবদুল মনাফের রোগমুক্তি কামনায় শুক্রবার পৌর শহরের বিভিন্ন মসজিদে দোয়া করা হয়।

বৃহস্পতিবার পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে মেয়র হাজী আবদুল মনাফের রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সানোয়ার হাসান ‍সুনু, প্যানেল মেয়র শফিকুল হক, পৌর সচিব মোঃ মোবারক হোসেন, কাউন্সিলর খলিলুর রহমান, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, মাওলানা মুহিবুর রহমান, কর আদায়কারী আব্দুস সালাম সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মহান আল্লাহ তায়ালার দরবারে মেয়র হাজী আবদুল মনাফের রোগমুক্তি কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com