বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

একটি মহল গুজব ছড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চায় : জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

একটি মহল গুজব ছড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চায় : জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

স্টাফ রিপোর্টার :: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, একটি মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিছু মানুষরুপী বানর আড়ালে থেকে বারবার দেশে নানা গুজব ছড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। আপানারা দয়া করে বানরদের ছড়ানো গুজবে কান দিবেন না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা সহ সার্বিক উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছে। দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে দিন রাত কাজ করা হচ্ছে। সরকারের উন্নয়ন কাজ এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার আহবান জানান।
বৃহস্পতিবার বিকেল ৫টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর দ্বিমুখি স্কুল এন্ড কলেজের উদ্যোগে পরিকল্পনামন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কলেজ গভর্নিংবডির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও আলা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সাবেক যুগ্ম-সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাবেক যুগ্ম-সচিব সিরাজুল ইসলাম কাবেরী, পরিকল্পনামন্ত্রীর সচিব মোহাম্মদ হুমায়ূন কবির, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ইমানী। এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com