শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

জগন্নাথপুরে লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ কেনার ধুম

জগন্নাথপুরে লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ কেনার ধুম

স্টাফ রিপোর্টার:: টিসিবি খোলা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা নির্ধারণে করে জগন্নাথপুর উপজেলা পরিষদ এলাকায় বিক্রির আয়োজন করলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতাদের মধ্যে পেঁয়াজ কেনার ধুম পড়ে। রোববার সকাল থেকে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্যনীয় ছিল।

সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলা প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘ লম্বা দুই লাইনে দাড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনেছেন ক্রেতারা।
সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে মানুষের ঢল নামে ৪৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ কেনার জন্য। ডিলার ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করছেন। প্রথক দিকে পেঁয়াজ কিনার জন্য কাড়াকাড়ি শুরু হয়। প্রথম দিকে ক্রেতারদের সামাল দিতে পুলিশকে হিমহিম খেতে হয়। তবে কিছুক্ষণ পর পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ন পরিবেশে পেঁয়াজ কিনে বাড়ি ফিরেছেন ক্রেতারা। টিসিবির পেঁয়াজ কিনতে আসা নিকেশ বৈদ্য জানান, বাজারে ১৮০ টাকা থেকে ২০০ টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরকারিভাবে টিসিবির পেঁয়াজ কম দামে বিক্রি হবে শুনে এসে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকে অবশেষে এক কেজি পেঁয়াজ কিনেছি। কষ্ট হলেও ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে পেরে ভালো লাগছে।

সুলতান মিয়া নামে আরেকজন ক্রেতা জানান, বাজারে পেঁয়াজের ঝাঁজে আমরা অসহায় হয়ে পড়েছি। টিসিবির পেঁয়াজ কম দামে কিনেছি। এজন্য খুশি লাগছে। তিনি জানান, আমাদের মতো সাধারণ মানুষের দাবি টিসিবির পেঁয়াজ বিক্রি দীর্ঘ মেয়াদি করা হোক। এতে মানুষ উপকৃত হবে।

টিসিবির ডিলার ধনেষ রায়  জানান, আজ থেকে জগন্নাথপুরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আমরা তিনদিনের জন্য তিন টন পেঁয়াজ বরাদ্দ পেয়েছি। আজকে এক টন পেঁয়াজ বিক্রি হয়েছে। কাল সোমবার রানীগঞ্জ বাজারে এক টন এবং আগামী মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা সদরে আরো এক টন পেঁয়াজ বিক্রি করা হবে। তিনি বলেন, পেঁয়াজের বাজার এখনো অস্থিতিশীল। টিসিবির পেঁয়াজের চাহিদা মানুষের খুবই বেশি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম  বলেন, মানুষ শান্তিপূর্ণ পরিবেশে টিসিবির পেঁয়াজ কিনেছেন। টিসিবির পেঁয়াজ আরো বরাদ্দ বাড়ানোর জন্য আমরা চেষ্ঠা করব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com