সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে জমি আবাদে ব্যস্ত কৃষক

জগন্নাথপুরে জমি আবাদে ব্যস্ত কৃষক

 

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমি আবাদে ব্যস্ত সময় পাড় করছেন হাওর পাড়ের কৃষকরা। উপজেলার নলুয়ার হাওর, মই হাওর, পিংলা হাওর, মুমিনপুর হাওর, দলুয়া হাওর, নারিকেলতলা হাওর সহ উপজেলার ছোট বড় ১৫টি হাওরে বোরো জমি আবাদ শুরু করেছেন কৃষকরা।
রোববার সরজমিনে নলুয়া ও পিংলার হাওর সহ কয়েকটি হাওরে দেখা যায়, হাওরে হাওরে জমি পরিচর্যা ও বীজতলা থেকে ধানের চারা উত্তোলন করা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। এ সময় কৃষকরা বলেন, আমরা এবার অন্য বছর থেকে বেশি জমি আবাদ করার লক্ষ্যে কাজ করছি। মহান আল্লাহ পাকের রহমতে আশা করছি ভাল ফলন পাবো। #

রোববার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শওকত ওসমান মজুমদার জানান, এবার জগন্নাথপুর উপজেলার ১৫টি হাওরে প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করবেন কৃষকরা। আমরা সরজমিন হাওর পরিদর্শন করছি এবং ইতিমধ্যে উপজেলার কয়েক হাজার কৃষককে উন্নত আবাদের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারিভাবে গরিব কৃষকদের সার বীজ দিয়ে সহায়তা করা হয়েছে। আগামীতে সহায়তা অব্যাহত থাকবে।

ছবি ক্যাপশন-জগন্নাথপুরে ধানের চারা উত্তোলনে ব্যস্ত কৃষক।

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com