বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে সাবেক মেম্বার সমাজসেবী মোঃ আবুল কালাম ছুরত মিয়ার দাফন সম্পন্ন

জগন্নাথপুরে সাবেক মেম্বার সমাজসেবী মোঃ আবুল কালাম ছুরত মিয়ার দাফন সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর সদর গ্রামের বাসিন্দা, সাবেক মেম্বার, বিশিষ্ট সমাজসেবী ও জগন্নাথপুর বাজারের প্রবীণ ব্যবসায়ী, সাংবাদিক সানোয়ার হাসান সুনুর পিতা মোঃ আবুল কালাম ছুরত মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গঁলবার বিকেলে স্থানীয় তিলোনার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় বিভিন্ন দলের ব্যক্তিবর্গ, আলেম উলামা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ভাতিজা মাওলানা মোঃ আব্দুল আলিম। জানাযা শেষে মহান আল্লাহপাকের দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ¦ মাওলানা মোঃ আব্দুল মালিক।
জানাযার পূর্বে মরহুম সাবেক মেম্বার বিশিষ্ট সমাজসেবী মোঃ ছুরত মিয়ার কর্ম জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, ব্রিটিশ ম্যাজিস্ট্যাট মোঃ সুয়েব আহমদ তালুকদার, জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ¦ মাওলানা মোঃ আব্দুল মালিক, মরহুমের বড় ছেলে জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক সানোয়ার হাসান সুনু প্রমুখ।
বিকেলে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের কাছেই মরহুম মোঃ ছুরত মিয়ার কে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম মোঃ ছুরত মিয়া (৮০) বেশ কিছুদিন ধরে জঠিল রোগে ভোগছিলেন। মঙ্গঁলবার ভোর ৪ঘটিকায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭মেয়ে ৪ ছেলে সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com