বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুর-বিশ্বনাথ বাইবাস সড়কে পুলিশের গোলাগুলিতে ডাকাত নিহত

জগন্নাথপুর-বিশ্বনাথ বাইবাস সড়কে পুলিশের গোলাগুলিতে ডাকাত নিহত

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: জগন্নাথপুর-বিশ্বনাথ বাইবাস সড়কে ডাকাত-পুলিশের মধ্যে পাল্টাপাল্টি গুলাগুলির ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি গুলাগুলির ঘটনায় ডাকাত দলের ১ অজ্ঞাতনামা ডাকাতের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে।

এসময় মৃত্যুবরণকারী ডাকাত সদস্যের হাতে থাকা একটি দেশীয় পাইপগান ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ডাকাত দলের গুলিতে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান মিজান, কনস্টেবল চন্দন গৌর, রাসেল দাস গুরুতর আহত হয়ে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের বিশ্বনাথ-জগন্নাথপুর বাইবাস সড়কের মরমপুর-সুরিরখাল এলাকার মধ্যবর্তী জায়গায় সড়কের পার্শ্বের গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল অস্ত্রধারী একটি ডাকাত দল। নিয়মিত টহলের অংশ হিসেবে শুক্রবার দিবাগত ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে থানার এসআই মিজানুর রহমান তার সঙ্গিয় কনস্টেবল চন্দন গৌর ও রাসেল দাসকে নিয়ে এলাকা টহল দিচ্ছিলেন। পুলিশের গাড়ি দেখতে পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে। এতে পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। খবর পেয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, এসআই নূর হোসেন, দেবাশীষ শর্ম্মা নিজের ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি বাড়ছে টের পেয়ে ডাকাতদল দুটি ভাগে বিভক্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশও পাল্টা গুলি করে। এরপর স্থানীয় লোকজনকে সাথে নিয়ে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করলে স্তুপ করা মাটির উপর এক ডাকাত সদস্যের লাশ উদ্ধার করে। এসময় ওই ডাকাত সদস্যের হাতে একটি দেশীয় পাইপগান ও কোমরে থাকা ৩টি তাজা কার্তুজ উদ্ধার করে।

ডাকাত দলের সাথে পুলিশের গুলাগুলি, অস্ত্রসহ ১ ডাকাত সদস্যের লাশ উদ্ধার ও ৩ পুলিশ গুলিবিদ্ধ হওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, ডাকাতিসহ সকল প্রকার অপরাধ দমনে থানা পুলিশ কাজ করে যাচ্ছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com