সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

সিলেটে মা-ছেলে খুন, রহস্যময়ী তরুণী গ্রেফতার

সিলেটে মা-ছেলে খুন, রহস্যময়ী তরুণী গ্রেফতার

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক ::  সিলেট নগরীতে জোড়া খুনের ঘটনায় পলাতক রহস্যময়ী তরুণী তানিয়া গ্রেফতার হয়েছে।

সোমবার ভোররাতে কুমিল্লার তিতাস এলাকা থেকে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) টিম তাকে গ্রেফতার করে।

পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক রেজা তানিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাতে সিলেট নগরী থেকে অভিযান চালিয়ে তানিয়ার স্বামী এমদাদুর রহমান রাফিকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার তিতাস এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তানিয়াকে।

তিনি জানান, পিবিআই সিলেট কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এর আগে নগরীতে মা-ছেলে খুনের ঘটনায় গত মঙ্গলবার নগরীর শাহপরান থানার মূর্তিচক গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে নাজমুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাকে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়।

স্থানীয়রা জানান, সম্প্রতি তানিয়ার (১৬) সঙ্গে খুন হওয়া রোকেয়া বেগমের বিরোধ হয়। এর জের ধরে স্থানীয় যুবক সুমন ওরফে কাঞ্চা সুমন, একে পাপলু ও শিপনকে নিয়ে রোকেয়ার বাসায় গিয়ে হুমকি দেয় তানিয়া। এর কিছু দিন পর রোকেয়া ও তার ছেলে রবিউল নিজ বাসায় খুন হয়। গত ১ এপ্রিল সিলেটে মা-ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিলেট কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা করেন রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com